সৌদি বাদশা সালমানের কাছে হাসান রুহানির চিঠি

সৌদি বাদশা সালমানের কাছে হাসান রুহানির চিঠি

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কাছে চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। চিঠিতে আঞ্চলিক শান্তি স্থাপনে সৌদি বাদশাহকে আহ্বান জানিয়েছেন রুহানি।

সোমবার একটি সংবাদ সম্মেলনে ইরানি মুখপাত্র আলী রাবি চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। খবর ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

ইরানি মুখপাত্র বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতায় সৌদি বাদশাহকে এই চিঠি পাঠিয়েছেন রুহানি। আমরা মনে করি আঞ্চলিকভাবে নানা দ্বি-পাক্ষিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের চাপে প্রতিবেশীদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া উচিত নয়।

গালফ কোঅপারেশন কাউন্সিল (পিজিসিসি) সদস্যভুক্ত দেশ এবং ইরাকের কাছেও এমন চিঠি পাঠিয়েছেন রুহানি।

আগের সংবাদসড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন আইন, উল্লেখযোগ্য ১৬টি বিধান
পরবর্তি সংবাদউমাইয়া শাসনামলের দুর্লভ মুদ্রা বিক্রি হলো রেকর্ড পরিমাণ মূল্যে