সৌদি সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে মুসলিম এ ভূখণ্ডটিকে তিন মাস ধরে কার্যত অচল করে রেখে এবার সৌদি সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ছাড়াও দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন মোদি। এর আগে সম্প্রতি সৌদি আরব সফর করে এসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

সৌদি সফরের সময় রাজধানী রিয়াদে বিনিয়োগ সম্মেলনেও উপস্থিত থাকবেন মোদি। ভারতের কয়েকটি গণমাধ্যম এই খবর দিয়েছে। তবে এখনও ভারত সরকারের পক্ষে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মোদির সফরের আগে প্রাক আলোচনা করতেই সৌদিতে গিয়েছিলেন অজিত ডোভাল। সৌদিতে হবে ভারতের প্রধানমন্ত্রী মোদির দ্বিতীয় সফর।

সম্প্রতি কাশ্মীর নিয়ে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরপর ভারত দাবি করেছে, কাশ্মীর ইস্যুতে ভারতের পক্ষে থাকার কথা জানিয়েছেন সৌদি যুবরাজ।

আগের সংবাদকাশ্মীর ইস্যুতে চীন যেন নাক না গলায় : ভারত
পরবর্তি সংবাদপ্রতিবেশীকে ফাঁসাতে নিজ স্ত্রীকে গলা কেটে হত্যা