স্কয়ার হাসপাতালে ভর্তি তোফায়েল আহমেদ

ফাতেহ ডেস্ক

সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয়।

সত্তরোর্ধ্ব তোফায়েল আহমেদ স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগে ভর্তি আছেন বলে জানিয়েছেন ওই বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান।

আজ শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, পরীক্ষায় তোফায়েল আহমেদের রক্তে সংক্রমণ ধরা পড়েছে। তবে তার অবস্থা উন্নতির দিকে। তার পুরোপুরি জ্ঞান আছে, কথা বলতে পারছেন। রক্তচাপ ও পালসও ঠিক আছে।

বর্তমান সংসদ সদস্য তোফায়েল আহমেদ ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং দলটির অন্যতম প্রবীণ নেতা।

আগের সংবাদএবার ভাঙা হলো সুকান্তের মূর্তি
পরবর্তি সংবাদনারায়নগঞ্জে ৭০ বছরের বৃদ্ধাকে হাত-মুখ বেঁধে পুড়িয়ে হত্যা