এবার ভাঙা হলো সুকান্তের মূর্তি

ফাতেহ ডেস্ক

এবার ভারতে ভাঙা হলো সুকান্ত ভট্টাচার্যের মূর্তি। এ নিয়ে চলছে ব্যাপক বিতর্ক। এর আগে ভাঙা হয়েছিল লেলিনের মূর্তি। ত্রিপুরার বিশালগড়ে বাম শাসনামলে তৈরি করা হয়েছিল সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মূর্তি।

রাজ্যের বিরোধী বামদের অভিযোগ, শাসক গোষ্ঠী বিজেপি-আইপিএফটি জোট সরকার মূর্তি ভেঙেছে।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কবি সুকান্তের ভাঙা মূর্তির অংশটি। মূর্তি ভাঙার তীব্র নিন্দা করেছে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র।

খবরে বলা হয়েছে, বিশালগড় ব্লকে যাওয়ার রাস্তার মুখে ছিল ওই মূর্তি। ভাঙার খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

জানা গেছে, বিশালগড় শহরে চারটি মূর্তি বসানো হয়েছিল। গোকুলনগর বিএসএফ ক্যাম্পের কাছে ব্লকে যাওয়ার মুখে ছিল কবি সুকান্তের মূর্তি। সেখান দিয়ে জাতীয় সড়কের বাইপাস তৈরির কাজ শুরু হচ্ছে। তখনই ঠিক হয় কবি সুকান্তের মূর্তি অন্যত্র সরিয়ে বসানো হবে৷ এতদূর পর্যন্ত সব ঠিক ছিল৷ কিন্তু সেই মূর্তি কেন ভেঙে দেওয়া হলো সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷

আগের সংবাদনদীতে বিমান, অলৌকিকভাবে বেঁচে গেলেন সবাই
পরবর্তি সংবাদস্কয়ার হাসপাতালে ভর্তি তোফায়েল আহমেদ