হজ তথ্য: জেদ্দা বিমানবন্দর কী করবেন

ফাতেহ ডেস্ক

এবারই প্রথম বাংলাদেশে সৌদি আরবের ইমিগ্রেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এটি অল্পসংখ্যক হাজীর ক্ষেত্রে। অন্যদের ইমিগ্রেশন হবে জেদ্দায়। জেদ্দা বিমানবন্দরে নেমে কোথায় কী করতে হবে, চলুন জেনে নেই।

জেদ্দা বিমানবন্দর

জেদ্দা বিমানবন্দরে বিমান থেকে নামার পর জেদ্দা হজ টার্মিনালে নেওয়া হবে। সেখানে বিশ্রাম কক্ষে অপেক্ষা করবেন। বিশ্রাম কক্ষ থেকে বহির্গমন বিভাগে গিয়ে পাসপোর্টে সিলমোহর লাগাতে হবে। এখানে আপনাকে লাইনে দাঁড়াতে হবে।
পাসপোর্টে সিল লাগানো হলে আপনার ব্যাগ সংগ্রহ করবেন। ব্যাগ মেশিনে স্ক্যান করিয়ে মূল বিল্ডিং থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার গেটেই ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ আপনার কাছ থেকে ব্যাগ নিয়ে নেবে, যা আপনি জায়গা মতো পেয়ে যাবেন।
একটু সামনে এগোলে কিছু অফিসার দেখতে পাবেন। তারা আপনার পাসপোর্টে কিংবা অন্য কোনো কাগজে বাসের টিকিট লাগিয়ে দেবে।
বাংলাদেশের পতাকা টানানো জায়গায় গিয়ে পাসপোর্টে মুআল্লিমের স্টিকার লাগাবেন। এরপর বাসে ওঠার জন্য লাইন ধরে দাঁড়াবেন। আপনার মালসামানা গাড়িতে ওঠানো হলো কি না, সে ব্যাপারে নিশ্চিত হয়ে নিন। বাসে ওঠার পর ড্রাইভার হজযাত্রীদের পাসপোর্ট নিয়ে নেবে এবং মক্কায় পৌঁছে হজ কন্ট্রাক্টর বা মুআল্লিমের কাছে তা হস্তান্তর করবে। আর যদি মদিনায় পৌঁছেন; তবে ড্রাইভার পাসপোর্টটি মদিনার আদিল্লাহ অফিসে জমা দেবেন। পাসপোর্ট জমা হওয়ার পর একটি হ্যান্ডবেল্ট দেওয়া হবে, যা সবসময় হাতে রাখতে হবে। কোনো অবস্থায়ই হারানো যাবে না। ফিরে আসার সময় বিমানবন্দরে পাসপোর্ট ফেরত দেওয়া হবে। সে পর্যন্ত এ হ্যান্ডবেল্টই পাসপোর্টের কাজ করবে।

আগের সংবাদভারতে মুসলিম নির্যাতন, জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ আল্লামা নূর হোসাইন কাসেমীর
পরবর্তি সংবাদহজ তথ্য: মক্কা ও মদিনায় কিছু জরুরী টিপস