হাফেজ্জী হুজুর রহ.-এর খলিফা মাওলানা সুলাইমান নোমানী অসুস্থ, দোয়াকামনা

ফাতেহ ডেস্ক:

হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা, বহু মাদরাসার শাইখুল হাদিস, মাওলানা সুলাইমান নোমানী গুরুতর অসুস্থ। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার শুভাকাঙ্ক্ষী ও পরিবার।

জানা গেছে তিনি ব্রেইন, স্মৃতি শক্তি ও চোখের সমস্যায় ভুগছেন। এর আগে এই উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই, দেশের বারডেম,ইসলামীয়া ও বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শে তিনি মরাঙ্গিরচর মাদ্রাসার নিজ বাসায় অবস্থান করছেন|

৪২ বছরের বেশি সময় ধরে মাওলানা সুলাইমান নোমানী বুখারীর দরস দিয়ে আসছেন। এছাড়া বর্তমানে তিনি প্রায় ১৫-২০ টি মাদ্রাসায় শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন।

-এ

আগের সংবাদকরোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪৩৬
পরবর্তি সংবাদ৩ অক্টোবর পর্যন্ত কওমি মাদরাসা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা