হাসপাতালে আগুন মোকাবেলায় নতুন সরঞ্জাম দেয়ার সিদ্ধান্ত

ফাতেহ ডেস্ক

সরকারি হাসপাতালে অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় নতুন সরঞ্জাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি হাসপাতালে নিয়মিত ফায়ার ড্রিলের নির্দেশনা দেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে গত ১৪ ফেব্রুয়ারি আগুন লাগে। হাসপাতালে ভর্তি রোগীদের সরিয়ে নেয়া হয় ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে। এ সময় মারা যায় এক নবজাতক। এ ঘটনার পর হাসপাতালে আগ্নিনিরাপত্তার বিষয়টি আলোচনায় আসে।

সচিবালয়ে সংবাদ সম্মেলনে আগামীতে এ ধরনের দুর্ঘটনা মোকাবিলায় সতর্ক হওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, সরকারি সব হাসপাতালে অগ্নি দুর্ঘটনা মোকাবিলার সামর্থ্য যাচাই করা হচ্ছে। পর্যাপ্ত আগুন নেভানোর সরঞ্জাম সরবরাহের সিদ্ধান্তও নিয়েছে সরকার।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের কথা স্বীকার করেন। তিনি বলেন, ভেজালখাদ্য, বায়ু ও পানি দূষণের কারণে দেশে অসংক্রামক রোগের বিস্তার বাড়ছে। বর্তমানে বিভিন্ন রোগে প্রতিবছর মারা যাওয়া মানুষের ৬৫ শতাংশই অসংক্রামক রোগে আক্রান্ত বলেও জানান তিনি।

সংবাদ সম্মলেন স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী। জানান, কোনো বেসরকারি প্রতিষ্ঠান যক্ষার ওষুধ তৈরি করতে না চাওয়ায় সরকার নিজেই এ ওষুধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

আগের সংবাদ৬ নেতার শপথ-খালেদার প্যারোল নিয়ে বিভক্ত বিএনপি নেতারা
পরবর্তি সংবাদট্রাফিক আইন না মানলেই ১ ঘন্টার ক্লাস