৬ নেতার শপথ-খালেদার প্যারোল নিয়ে বিভক্ত বিএনপি নেতারা

ফাতেহ ডেস্ক

জাতীয় নির্বাচনে জয়ী ৬ প্রার্থীর শপথ প্রশ্নে বিভক্ত বিএনপি। প্যারোলে খালেদা জিয়ার মুক্তির শর্তে শপথে আপত্তি নেই একপক্ষের। তবে শর্ত মেনে খালেদা জিয়ার মুক্তিতে রাজি নয় অন্যপক্ষ। তারা বলছেন, সংসদে বড় কোন ভূমিকা রাখতে পারবেন না এই ৬ সদস্য।

একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারেও ভরাডুবি পিএনপির। এখন মতভেদ দেখা দিয়েছে নির্বাচিতদের শপথ নিয়ে। এরই মধ্যে গণফোরামের মোকাব্বির খান ও সুলতাম মুহম্মদ মনসুর শপথ নিলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬ নেতার সংসদে যাওয়া-না-যাওয়া প্রশ্নে বিভক্ত বিএনপি নেতারা।

এদিকে নির্বাচিতরা জানাচ্ছেন, এলাকার উন্নয়নের স্বার্থে শপথের জন্য চাপ দিচ্ছে জনগণ। তবে কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে না যাওয়ার কথাও বলছেন তারা।

তবে জনগণের দোহাই দিয়ে শপথ নিয়ে বির্তকিত নির্বাচনকে বৈধতা দেয়া হবে বলে মত বিএনপির একাংশের। কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থার নেয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন তারা।

বিপরীতে খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে যে কোনো ত্যাগ শিকারে আপত্তি নেই আরেক অংশের। ৩০শে এপ্রিলের মধ্যে শপথ না নিলে নির্বাচনে জয়ীদের আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে সংবিধান।

আগের সংবাদব্রাক্ষণবাড়িয়ায় নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১
পরবর্তি সংবাদহাসপাতালে আগুন মোকাবেলায় নতুন সরঞ্জাম দেয়ার সিদ্ধান্ত