
ফাতেহ ডেস্ক
কোনও টেলিভিশন চ্যানেল সরকার বন্ধ করেনি, শুধু আইন প্রয়োগ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। মঙ্গলবার বিকেলে, সচিবালয়ে সিনেমা হল মালিকদের সাথে বৈঠকে একথা জানান তিনি।
তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, ‘বিদেশি কোনও চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন দেখানো যাবে না। তবে বন্ধ থাকা চ্যানেলগুলো চালু থাকা চ্যানেলগুলোর ক্লিনফিড নিয়ে চলতে পারবে।’
হিন্দি সিনেমা আমদানির ক্ষেত্রে বাধা আছে বলেও জানান তিনি।
