
ফাতেহ ডেস্ক
বামপন্থী রাজনীতিক ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের গত ৩ মার্চের জাতীয় সংসদে দেওয়া কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে আজ বাদ জুমা রাজধানীর বায়তুল মুকাররম উত্তরগেটে শুরু হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে এক বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিল। আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে এতে ইসলামি ঘরানার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন।
এখন চলছে বিক্ষোভ মিছিল। দেশ ও ইসলামপ্রেমী অগণিত তওহিদি জনতা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। রাশেদ খান মেননের আলেম ও ইসলামি শিক্ষাবিরোধী বক্তব্যের প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিলে মিছিলে প্রকম্পিত হচ্ছে পল্টন এলাকা।
বিস্তারিত আসছে…
