হেযবুত তওহীদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করার আহ্বান

ফাতেহ ডেস্ক:

হেযবুত তওহীদকে মুসলিম উম্মাহর জন্য একটি মারাত্মক ফেতনা অভিহিত করে দলটিকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করার জানিয়েছে বাতিল বিরোধী আন্দোলন। তাদের ইসলাম বিদ্বেষী সকল প্রকার প্রকাশনা বাজেয়াপ্ত করারও আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে বাংলাদেশ বাতিল বিরোধী আন্দোলনের উদ্যোগে হেযবুত তওহীদের ইসলাম বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে অনুষ্ঠিত সেমিনারে নেতৃবৃন্দ এ দাবি জানান।

বাতিল বিরোধী আন্দোলনের সভাপতি মাওলানা আরিফ জামিলের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও আলোচক মুফতী রিজওয়ান রফিকী, মুফতি লুৎফর রহমান ফরায়েজী, মুফতী শামসুদ্দোহা আশরাফী, মুফতী নোমান কাসেমী,মুফতী রেজাউল করিম আবরা ও মুফতী ওমর ফারুক যুক্তিবাদী।

 

আগের সংবাদমর্গে রাখা মৃত নারীদের ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক
পরবর্তি সংবাদইজরাইলকে সায় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র : ইলহান ওমর