হোসনি মোবারকের মৃত্যুতে ইসরাইলের শোকপ্রকাশ

হোসনি মোবারকের মৃত্যুতে ইসরাইলের শোকপ্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ইসরাইলী ইংরেজী গণমাধ্যম হারেজ জানায়, ৯১ বছর বয়সে মৃত্যুবরনকারী মিসরের সাবেক প্রেসিডেন্ট মোবারককে নিজের ব্যক্তিগত বন্ধু হিসেবে অভিহিত করেন বেনয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু এক ভিডিও ক্লিপে বলেন, “ইসরাইলী জনগণের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত বন্ধু হোসনি মোবারকের জন্য গভীর শোক প্রকাশ করছি। আমি প্রেসিডেন্ট সিসি ও তার পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করছি।’ নেতানিয়াহু আরো বলেন, আমি তার সাথে বার বার সাক্ষাত করেছি। শান্তির প্রতি তার দৃঢ়তায় আমি মুগ্ধ হয়েছি। আমরা এই অভিন্ন পথে যাত্রা অব্যাহত রাখবো।”

উল্লেখ্য, মোবারক ২০১১ সালে ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রবিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এবং তাকে একান্ত বন্ধু বলে অভিহিত করেন।

আগের সংবাদউত্তপ্ত দিল্লির রাজপথ, নিহত বেড়ে ১০
পরবর্তি সংবাদআঞ্চলিক সকল ইস্যুতে কাতারের সাথে পূর্ণ ঐক্যমত্যের ঘোষণা আলজেরিয়ার