
ফাতেহ ডেস্ক:
দেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৫৩১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত ৬ হাজার ১৭৩ জনের মৃত্যু হলো।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১১৫টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫৭৭টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৭৯৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ২৭ হাজার ১৭৩টি।
উক্ত সময়ের মধ্যে আরো ১ হাজার ৫৩১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন।
