১৫০ বছরের ইতিহাসে প্রথম উর্দুতে রায়

ফাতেহ ডেস্ক

পাকিস্তানে প্রথমবারের মতো উর্দু ভাষায় আদালতের রায় ঘোষণা করা হয়েছে। দেশটির লাহোরের হাইকোর্ট আজ শনিবার ১৫০ বছরের ইতিহাসে এই প্রথম উর্দুতে কোনো রায় প্রকাশ করলো।

প্রসঙ্গত, ব্রিটিশ শাসনামল থেকেই পাকিস্তানের আদালতগুলো সব সময় ইংরেজিতে রায় ঘোষণা করে আসছিল।

পাকিস্তানের সাধারণ জনগণ ও গণমাধ্যম উর্দুতে রায় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

উল্লেখ্য, গতবছর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ইমরান খান ঘোষণা করেছিলেন, তিনি দেশটির জাতীয় ভাষা ও সংস্কৃতি রক্ষায় জোরালো ভূমিকা পালন করবেন।

খবরে বলা হয়েছে, উর্দু ভাষায় লিখিত এই রায়ে বলা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন স্থানে পবিত্র কুরআনের কিছু কপি ছড়িয়ে পড়েছে যেগুলোর শুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব কপি অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে এবং কুরআন প্রকাশের প্রক্রিয়ায় কড়া নজরদারি নিশ্চিত করতে হবে।

আগের সংবাদবজ্রপাত-ঘূর্ণিঝড়ে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু
পরবর্তি সংবাদনদীতে বিমান, অলৌকিকভাবে বেঁচে গেলেন সবাই