
ফাতেহ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৪৩ আরোহী নিয়ে একটি চার্টার বিমান নদীতে পড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে কিউবার গুয়ানতানামো বে থেকে উত্তর ফ্লোরিডার জ্যাকসনভিলে এ ঘটনাটি ঘটে।
তারা জানায়, বোয়িং ৭৩৭ বিমনটি অবতরন করার সময় এটি রানওয়ে থেকে ছিটকে পাশের সেইন্ট জোন্স নদীতে পড়ে যায়। বিমানটিতে ১৩৬ যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। তবে কেউ হতাহত হননি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানটির সব আরোহী জীবিত রয়েছেন। ২১ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
