২০ দিন ধরে এক রুমে আটকে রেখে দুইবোনকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগর এলাকা থেকে ৭ম শ্রেণির এক ছাত্রী ও তার চাচাতো বোনকে কৌশলে অপহরণ করে দুই বন্ধু। তারপর ২০ দিন ধরে এক রুমে আটকে অসংখ্যবার ধর্ষণ তরা হয় দুই বোনকে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে ফতুল্লা থানাধীন গিরিধারা এলাকার জনৈক সেলিনা আক্তারের বাসা থেকে তাদের উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।

গ্রেফতারকৃত দুই ধর্ষক হলো- আল-আমিন (২২) ও তার বন্ধু রিয়াদ (২৫)। এর আগে ২১ জুন ধর্ষিতার বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। শনিবার দুপুরে দুই ধর্ষককে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ২ জুন বিকাল সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগর এলাকা থেকে দুই চাচাতো-জেঠাতো বোনকে অপহরণ করে আল-আমিন ও তার বন্ধু রিয়াদ। পরে তাদেরকে ফতুল্লা থানাধীন গিরিধারা এলাকার জনৈক সেলিনা আক্তারের বাসায় নিয়ে যায় ওই দুই বন্ধু। ওই বাসার এক কক্ষেই দুই বন্ধু অসংখ্যবার তাদের ধর্ষণ করে বলে উল্লেখ করা হয় মামলায়।

আগের সংবাদসুপ্রভাত ফিলিস্তিন : ইহুদিদের অনিঃশেষ জুলুমের মর্মস্পর্শী ধারাভাষ্য
পরবর্তি সংবাদপ্রাণের এমডি আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা