২২ ডিসেম্বর নাগরিকত্ব আইনের প্রতিবাদে জমিয়তের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। আগামী ২২ ডিসেম্বর ( রবিবার) পশ্চিমবঙ্গের রানি রাসমণি অ্যাভিনিউয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। খবর আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, ওই সমাবেশে সমাজের নানা অংশের প্রতিনিধিরা বক্তা হিসেবে থাকবেন। পশ্চিমবঙ্গ জমিয়তের সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী সমাবেশকে ঘিরে কর্মীদের নানা পরামর্শ দিয়েছেন। এক নির্দেশনায় সমাবেশে বা বিক্ষোভস্থলে কারও কুশপুত্তলিকা পোড়ানো চলবে না বলেও শর্ত বেঁধে দিয়েছেন তিনি।

এক বক্তব্যে মাওলানা সিদ্দিকুল্লা বলেন, ‘প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই আমরা সভা করব। আগে থেকে বলে দেওয়া সত্ত্বেও কেউ বিশৃঙ্খলা করলে দায় নিজেদের নিতে হবে।’

আগের সংবাদবাংলাদেশকে ভারত ‘মুসলিম রাষ্ট্র’ বলায় জাসদ নেতাদের উদ্বেগ
পরবর্তি সংবাদদুই সাহাবির নামে দুই যুদ্ধজাহাজ যুক্ত হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীতে