৩০০ এমপির পদ শূন্য চেয়ে আবেদনের শুনানি সোমবার

ফাতেহ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদের ৩০০ আসনে এমপির পদ শূন্য চেয়ে বিএনপিপন্থী আইনজীবীদের আবেদনের শুনানি সোমবার (১২ জুন) নির্ধারণ করেছেন আদালত।

রোবববার (১১ জুন) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত শুনানির এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে ২০১৯ সালের ১৭ জানুয়ারি দশম জাতীয় সংসদ না ভেঙেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট খারিজের চার বছর পর বিএনপিপন্থী আইনজীবীরা এ আবেদন করেছে।

আগের সংবাদ‘নির্বাচন নিয়ে জাতিসংঘ বা বন্ধুরাষ্ট্র সংলাপের প্রস্তাব দেয়নি’
পরবর্তি সংবাদজুনের ৯ দিনে এলো ৫৮ কোটি ডলার রেমিট্যান্স