
ফাতেহ ডেস্ক
দীর্ঘ ৩০ বছর পর ইরাকের বাগদাদে আবারো কনস্যুলেট খোলার ঘোষণা দিয়েছে সৌদি আরব। একইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য একশ’ কোটি ডলারের সাহায্যও ঘোষণা করে সৌদি।
বাগদাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরাক সফররত সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আব্দুল্লাহ। আগামী দিনে বাগদাদ এবং রিয়াদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এর আগে ইরাকের বাণিজ্যমন্ত্রী দুই দিনের সফরে ইরাক পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।
