
আন্তর্জাতিক ডেস্ক
৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসাইন ফেরেদৌন। মঙ্গলবার দেশটির একটি আদালত এ রায় প্রদান করেছে। ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতিসহ বিভিন্ন মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন হাসান রুহানির ভাই। গত মে মাসে ঘুষ গ্রহণের অভিযোগে তাকে অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড দেয়া হয়েছিল।
ইরানের বিচার বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হামিদ রিজা স্থানীয় একটি গণমাধ্যমকে জানান, হোসাইন ফেরেদৌন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ ও বরখাস্তে হস্তক্ষেপ করারও অভিযোগ রয়েছে।
রাজনৈতিকভাবে হয়রানি করতেই রুহানির ভাইকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তার সমর্থকরা দাবি করলেও বিচার বিভাগ এমন অভিযোগ নাকচ করেছে।
