
ফাতেহ ডেস্ক: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানত ও ঋণের সুদহারের তথ্য প্রতিমাসের দশ তারিখের মধ্যে দাখিল করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটে নির্দিষ্ট সময়ের মধ্যে এসব তথ্য দিতে হবে।
চলতি মাস থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঋণ ও আমানতের সুদহার থেকে স্প্রেড নির্ধারণ করা হয়। তাই বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যবহারকারীদের প্রতি মাসের বারো তারিখের মধ্যে এ তথ্য সরবরাহ করতে হয়। এসব তথ্য কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান ব্যবহার করে থাকে।
এছাড়া ব্যবসায়ীরাও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে সুদহারের সবশেষ তথ্য জানতে চান। তাই এখন থেকে মাসের পনের তারিখের পরিবর্তে দশ তারিখের মধ্যে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে এসব তথ্য দিতে হবে।
