
ফাতেহ ডেস্ক: বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুদান দেয়া হয়।
বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীবের পরিবারের সদস্যদের সান্ত্বনা এবং সমবেদনাও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবারের সদস্যরা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তারা। এরআগে বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা।
