‘২১ আগস্ট হামলার রায় নিয়ে নাশকতা হলে ছাড় নয়’

ফাতেহ ডেস্ক: একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় নিয়ে নাশকতা হলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে হত্যার রাজনীতি প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না বলেও জানান তিনি।

সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ পর্যন্ত বাস সার্ভিস উদ্বোধনের সময় তিনি এই হুঁশিয়ারি দেন। একুশে আগস্ট হামলার পেছনে হাওয়া ভবন ও তারেক জিয়া জড়িত অভিযোগ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এই সত্য আড়াল করা যাবে না।

আদালতের কাছে এই হামলার ন্যায়বিচার প্রত্যশা করেন তিনি। এসময় জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাঁচ দফা দাবি জগাখিচুড়ি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই ঐক্য ভাঙনপ্রবণ। জনগণের কাছে তাদের আবেদন নেই।

আগের সংবাদভারতে যৌন নির্যাতনের প্রতিবাদ করায় মারধর, আটক ৯
পরবর্তি সংবাদJust how to Publish a Study Report in Sales