ভারতে যৌন নির্যাতনের প্রতিবাদ করায় মারধর, আটক ৯

ফাতেহ ডেস্ক: ভারতের বিহারে যৌন হয়রানির প্রতিবাদ করায় বেধড়ক মারধরের শিকার হয়েছে অন্তত ৩৪ স্কুলছাত্রী। হামলায় জড়িত সন্দেহে অন্তত ৯ জনকে আটক করেছে পুলিশ।

আরও প্রায় ১০ হামলাকারীকে ধরতে অভিযান চলছে। শনিবার, বিহারের ত্রিভেনিগঞ্জে একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, আবাসিক স্কুলটির মেয়েদের, একদল কিশোর উত্যক্ত করছিলো।

প্রতিবাদ করায় যৌন হয়রানি করতে থাকে কিশোররা। এক পর্যায়ে মেয়েরা তাদের তাড়িয়ে দিতে সক্ষম হয়। পরে ছেলেদের অভিভাবক ও স্থানীয়দের একটি দল স্কুলটিতে হামলা চালায়। বাঁশ, লাঠি ও লোহার রড দিয়ে, নিরস্ত্র মেয়েদের বেধরক পেটায় তারা।

সঙ্গে চলতে থাকে লাথি, ঘুষি ও চড়-থাপ্পর। স্কুলের শিক্ষকরাও হামলার শিকার হন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

আগের সংবাদ‘সুষ্ঠু ভোট আদায়ে জাতীয় ঐক্য ও বিএনপি একমত’
পরবর্তি সংবাদ‘২১ আগস্ট হামলার রায় নিয়ে নাশকতা হলে ছাড় নয়’