
ফাতেহ ডেস্ক: সার্বিকভাবে তিন শহরের ভোট নিয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
ভোট শেষে সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা জানান। সিইসি বলেন, বরিশালে অনিয়মের কারণে ১৫টি কেন্দ্রের ফল স্থগিত রাখা হয়েছে। এ ধরনের অনিয়ম প্রত্যাশিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষ তথ্য অনুযায়ী, বরিশালে ১২৩টি কেন্দ্রের মধ্যে ৬৯টির ফল ঘোষনা হয়েছে। এতে, আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পেয়েছেন, ৬৭ হাজার ২৬ ভোট। আর বিএনপির মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ৮ হাজার ১২৫ ভোট।
সিলেটে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৩৮টির ফল ঘোষণা হয়েছে। এতে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৩৪ হাজার ৩শ ১৬ ভোট। বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৬শ ৫০ ভোট।
