রাজশাহীতে বেসরকারি ফলে লিটন জয়ী

ফাতেহ ডেস্ক: রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। আর সিলেট ও বরিশালে ভোট শেষে চলছে গণনা।

রাজশাহীতে লিটন পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩শ ৯৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।

অন্যদিকে, সবশেষ তথ্য অনুযায়ী, বরিশালে ১২৩টি কেন্দ্রের মধ্যে ৬৯টির ফল ঘোষনা হয়েছে। এতে, আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পেয়েছেন, ৬৭ হাজার ২৬ ভোট। আর বিএনপির মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ৮ হাজার ১২৫ ভোট।

সিলেটে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৩৮টির ফল ঘোষণা হয়েছে। এতে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৩৪ হাজার ৩শ ১৬ ভোট। বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৬শ ৫০ ভোট।

আগের সংবাদআহেদ তামিমির ছবি এঁকে ইতালির ২ শিল্পী গ্রেফতার
পরবর্তি সংবাদসার্বিকভাবে ৩ শহরে ভোট নিয়ে সন্তুষ্ট সিইসি