৩ জেলায় পুলিশ- র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ৩

ফাতেহ ডেস্ক: পুলিশ ও র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে ৩ জেলায় নিহত হয়েছেন তিন জন। তারা মাদকসহ নানা মামলার আসামি বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

সাতক্ষীরায় নিহত রেজাউলকে মোটরসাইকেল চোর চক্রের প্রধান বলে জানাচ্ছে পুলিশ। শুক্রবার গ্রেপ্তারের পর রাত আড়াইটার দিকে তাকে নিয়ে নূর-নগরে মোটরসাইকেল উদ্ধারে যায় পুলিশ। সেখানে তার সহযোগীদের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রেজাউল।

কুমিল্লায় র‍্যাব-বিজিবির সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন মাদক ব্যবসায়ী শহীদুল হক। নিহত শহীদুল ২৭ মামলা আসামি বলে জানিয়েছে র‍্যাব।এদিকে বরগুনার পাথরঘাটার র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন কাজল।

আগের সংবাদমোহাম্মদপুর ঘোষণা : ছয় সিদ্ধান্ত
পরবর্তি সংবাদপাকিস্তানে পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলনে নামবে বিরোধীরা