পাকিস্তানে পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলনে নামবে বিরোধীরা

ফাতেহ ডেস্ক: পাকিস্তানের সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তার ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন দেশটির বেশ কয়েকটি রাজনৈতিক দল।

শুক্রবার ইসলামাবাদে এক সম্মেলনে তারা নতুন করে স্বচ্ছ নির্বাচনের দাবি জানান। এমএমএ নেতা মিয়ান আসলামের ইসলামাবাদের বাসায় এই সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের মাওলানা ফজলুর রেহমান বলেন, সর্বদলীয় সম্মেলন ঐক্যবদ্ধভাবে ২০১৮ সালের ২৫ জুলাইয়ের নির্বাচনকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, আমরা এই নির্বাচনকে জনগণের রায় বলে মনে করি না। বরং এটা জনগণের রায়কে চুরি করা বলে মনে করি।

ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই’র কথা উল্লেখ করে মাওলানা ফজলুর রেহমান বলেন, যে দলটি সংখ্যাগরিষ্ঠতা দাবি করে বিজয়ের ঘোষণা দিয়েছে সম্মেলনে উপস্থিত নেতৃবৃদ্ধ তা মানে না। রেহমান বলেন, সম্মেলেন অংশ নেওয়া দলগুলোর যেসব প্রার্থী জয়ী হয়েছে তারাও শপথ নেবে না।

রেহমান এমন ঘোষণা দিলেও পিএমএল-এন দলের নেতা শাহবাজ শরীফ এমন সিদ্ধান্ত নেওয়ার আগে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে নিতে চেয়েছেন।

তিনি বলেন, আন্দোলন শুরু হবে আর পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ হবে। দুয়েক দিনের মধ্যে এ সংক্রান্ত একটি কমিটি এই সিদ্ধান্ত নেবে। যেসব দল শুক্রবারের সম্মেলনের উপস্থিত থাকতে পারেনি কিন্তু নির্বাচন নিয়ে উদ্বিগ্ন তাদেরও এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান শাহবাজ। তিনি ঘোষণা দেন, ‘আমরা কোনও কোনও প্রতিষ্ঠানের কাছে গণতন্ত্রকে জিম্মি হতে দেব না’।

সম্মেলনে জেইউআই-এফ দলের প্রধান বলেন, নির্বাচনের জন্য পাকিস্তান নির্বাচন কমিশনের জন্য সংসদে দুই হাজার কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছিল। তিনি প্রশ্ন তুলে বলেন, তারা কি এই নির্বাচন করেছে?’ তিনি অভিযোগ করেন, জনগণের বিশাল অর্থ অপচয় করার পরও কমিশন নির্বাচনের সঠিক ফল ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। নির্বাচনের রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারসহ অন্যরা সামিরক সদস্যদের হাতে জিম্মি ছিল। তারা দলের পোলিং এজেন্টদের ফলাফল হস্তান্ত করেনি। রেহমান বলেন, ‘আমরা এই চোরদের সংসদে ঢুকতে দেবো না’।

নির্বাচনে তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি শুক্রবারের সম্মেলনে যোগ দেয়নি। দলটির মুখপাত্র বলেছে, নির্বাচন কারচুপি নিয়ে তাদের নেতৃত্ব নিজস্ব কৌশল নিয়ে কাজ করবে।

জোট সরকার গঠনে পিটিআই’র উদ্যোগ শুরু হয়েছে উল্লেখ করে জিও নিউজ জানায়, শুক্রবার এমকিউএম-পির কনভেনর ড. খালিদ মাকবুল সিদ্দিকিকে সরকারের থাকার আমন্ত্রণ জানিয়েছে ইমরানের দল। ড. খালিদও আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে জানান, পিটিআই নেতা জাহাঙ্গীর তারিন তাকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে পিটিআই প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাবিতা কমিটি। সূত্র: ডন

আগের সংবাদ৩ জেলায় পুলিশ- র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ৩
পরবর্তি সংবাদপাকিস্তানে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের