৬ মাসে ফিলিস্তিনের ৩৫৩৩ নাগরিক গ্রেফতার

ফাতেহ ডেস্ক: বিগত ৬ মাসে ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের ৩৫৩৩ জন নাগরিককে গ্রেফতার করেছে।

২০১৮ সালের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের ৩৫৩৩ জন নাগরিককে গ্রেফতার করেছে।

এসকল বন্দীদের মধ্যে ৬৫১ জন শিশু এবং ৬৩ জন নারী রয়েছে। এছাড়াও ৪ জন সাংবাদিককেও বন্দি করেছে ইসরাইলি সেনারা রয়েছে।

এসকল বন্দীরা ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল বিশেষ করে জেরুজালেম, রামাল্লা, আল-খালিল, জেনিন, বাইতুল লাহাম, নাবলুস, তুলকারাম, ক্বালক্বিলা, টোবাস, সালাফিট, জেরিকো এবং গাজার বাসিন্দা।

প্রতিবেদন অনুযায়ী, ২৮শে জুন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ৬০০০ ফিলিস্তিনি বন্দী আটক রয়েছে।

আগের সংবাদপ্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষকরা
পরবর্তি সংবাদভোলার বাপতায় আহলে হাদিস-হানাফি বিবাদে ভাঙল মসজিদ