সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া

ফাতেহ ডেস্ক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য আছে।এর প্রভাবে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরে ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

লঘুচাপের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছ, দেশের পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আগের সংবাদ‘হাজারো ইসরায়েলি সেনাকে ভর্তি করতে হচ্ছে মানসিক হাসপাতালে’
পরবর্তি সংবাদবাড়ছে প্রযুক্তি নির্ভরশীলতা, প্রভাব ফেলছে মানব মস্তিস্কে