‘হাজারো ইসরায়েলি সেনাকে ভর্তি করতে হচ্ছে মানসিক হাসপাতালে’

ফাতেহ ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের কাছে অত্যাধুনিক সমরাস্ত্র থাকা সত্ত্বেও তার সংগঠনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে তেল আবিব নিশ্চিতভাবে পরাজিত হবে।

রবিবার সন্ধ্যায় টেলিভিশনের সমর্থকদের উদ্দেশে দেয়া এক বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর কোনো নৈতিক লক্ষ্য না থাকায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। হাজার হাজার ইসরায়েলি সেনাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বছর ৪৪ হাজার ইসরায়েলি সেনাকে মানসিক রোগের চিকিৎসা করাতে হয়েছে। ইসরায়েলি সেনাদের স্মৃতিতে এখনো হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের গ্লানি রয়ে গেছে যা ইসরায়েলি কর্মকর্তারা শত চেষ্টা করেও দূর করতে পারবে না।

তিনি বলেন, এই মনস্তাত্ত্বিক চাপের কারণেই হিজবুল্লাহর সঙ্গে পেরে উঠবে না ইসরায়েলি বাহিনী। বক্তব্যের অন্য অংশে লেবানন সীমান্ত জুড়ে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধে সাফল্যের জন্য হিজবুল্লাহ যোদ্ধাদের ধন্যবাদ জানান।-রেডিও তেহরান

আগের সংবাদদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া