
ফাতেহ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে অজানা রোগে গত ৬ দিনে মৃত্যু হয়েছে ৪ শিশুর। হাসপাতালে চিকিৎসাধীন আরো ২২ জন। রোগটি শনাক্তে সংগ্রহ করা হয়েছে রক্তের নমুনা। গঠন করা হয়েছে দুটি অনুসন্ধান কমিটি।
হাটহাজারীর দুর্গম এলাকা সোনাইকুল ত্রিপুরা পল্লী। সেখানেই গত মঙ্গলবার থেকে অজ্ঞাত রোগে মৃত্যু হয়েছে চার শিশু অন্যবালা, অন্নরায়, সাম্যরায় ও শিমুলী চাকমার। পরে অসুস্থ ২২ শিশুকে নেয়া হয় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
রোগটির উপসর্গ নিয়ে জানিয়েছেন অসুস্থ ও নিহতদের স্বজনেরা।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আক্রান্তদের সবাই পুষ্টিহীনতায় ভুগছিল। বেশিরভাগ শিশুকেই দেয়া হয়নি টিকা। কী রোগে তারা আক্রান্ত তা জানতে সংগ্রহ করা হয়েছে রক্তের নমুনা।
হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে বাস করছেন ৫২ পরিবারে ৩৭০ সদস্য।
