
ওমর ফারুক:
‘যদি প্রথম কেবলার কোনো ক্ষতি হয় এর দায়ভার ইসরায়েলকেই নিতে হবে বলে। প্রথম কেবলার ওপর মুসিলমদের ছাড়া আর কোনো জাতির অধিকার নেই।’ এমনটাই বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়। খবর: আল আরাবিয়া
ওয়াকফ মন্ত্রণালয় এমন এক সময়ে এ বিবৃতি দিয়েছে যখন ইসরায়েলি সরকার পুলিশের কাছে ইহুদিদের আল আকসায় প্রবেশ ও ধর্মীয় রীতি নীতি পালনে বাধা দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, মসজিদে আকসা শুধু প্রথম কেবলার জন্যই ওয়াকফ করা হয়েছে। অন্যকোনো উদ্দেশ্যে এর ব্যবহার করা যাবে না। এর ওপর অন্যকোনো জাতির অধিকারও নেই।
ওয়াকফ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদে আকসা ইহুদিবাদি রাষ্ট্রের কোনো আইন মানতে বাধ্য নয়। ইহুদিবাদি রাষ্ট্রের আল আকসার ওপর কোনো অধিকারও নেই। আল আকসায় শুধু রব্বানি আইন প্রয়োগ হবে।
বিবৃতিতে সতর্ক করা হয়, মসজিদে আকসা নিয়ে ইহুদি রাষ্ট্রের সকল আইন অগ্রহণযোগ্য। ইহুদিদের আল আকসায় প্রবেশের অনুমতি প্রদান ধর্মীয় শান্তি বিনষ্টেরও কারণ হবে।
