
ফাতেহ ডেস্ক: বিমসটেক সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় গণভবনে হবে এ সংবাদ সম্মেলন।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমসটেকের চতুর্থ সম্মেলনে যোগ দিতে ৩০ আগস্ট নেপাল যান শেখ হাসিনা। দুই দিনের সরকারি সফর শেষে শুক্রবার দেশে ফেরেন তিনি।
বিমসটেক সম্মেলনে দেয়া ভাষণে মুক্তবাণিজ্য অঞ্চল তৈরি, বিনিয়োগ ও জ্বালানি খাতে যৌথ প্রচেষ্টা জনগণের মধ্যে যোগাযোগ এবং অর্থায়ন প্রক্রিয়া গড়ে তোলার ওপর জোর দেন শেখ হাসিনা।
সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
