
ফাতেহ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে নিজের বন্দুকের গুলিতে জুনায়েদ নামে এক আনসার সদস্য মারা গেছেন। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, রাতে টঙ্গীর মরকুনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে নিরাপত্তার কাজ করছিলেন জুনায়েদ। মাঝরাতে গুলির শব্দ শুনে সহকর্মীরা টয়লেটে জুনায়েদের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান।
পুলিশ তার মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।
