শহীদুল আলমের জামিন শুনানিতে বিব্রত হাইকোর্টের বেঞ্চ

ফাতেহ ডেস্ক: তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার আলোকচিত্রী শহীদুল আলমের জামিন শুনানিতে বিব্রত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

সকালে শুনানিতে বিব্রতবোধ করেন বিচারপতি রুহুল কুদ্দুস ও খোন্দকার দিলুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। সোমবার কার্যতালিকায় জামিন শুনানি থাকলেও, রাষ্ট্রপক্ষ সময় আবেদন করে। পরে আদালত শহীদুল আলমের জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

উস্কানি ও গুজব ছড়ানোর অভিযোগে গত ৫ আগস্ট আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে ৬ আগস্ট শহীদুল আলমকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আগের সংবাদবিএনপি প্রতিষ্ঠার চল্লিশ বছর,ইসলামী দলগুলো কি বিএনপির বিকল্প হতে পারে?
পরবর্তি সংবাদহক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হক্কানি আর নেই