হক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হক্কানি আর নেই

ফাতেহ ডেস্ক: আফগান দেশটির প্রভাবশালী গোষ্ঠী হক্কানি নেটওর্য়াকের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হক্কানি ইন্তেকাল করেছেন বলে খবর দিয়েছে তালেবানের একাধিক সূত্র।

আমেরিকা ও দেশটির নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর তিনি ইন্তেকাল করলেন।

আফগানিস্থানের তালেবান ও আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্ক রাখা জালালুদ্দিন হক্কানি ১৯৭০ সালে তিনি হক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আগ্রাসন চালালে প্রতিরোধ করে হক্কানি নেটওয়ার্ক।

ওই সময় আমেরিকা স্বীকার করে, জালালউদ্দিন হক্কানি তাদের জন্য মূল্যবান সম্পদ ছিল। এরপর তালেবান ক্ষমতায় আসলে তাদের মিশে যান জালালউদ্দিন হক্কানি।

২০০১ সালে আমেরিকা আফগানিস্তানে আগ্রাসন চালালে সেখানেও প্রতিরোধ গড়ে তোরে দলটি। এখনো সে প্রতিরোধ ও আফগানকে মার্কিন দলখমুক্ত করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে দলটি।

আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে, জালালুদ্দিন হক্কানি শারীরিকভাবে বিদায় নিলেও তার আদর্শ ও পদ্ধতি জীবন্ত থাকবে।

সূত্র: ডেইলি পাকিস্তান

আগের সংবাদশহীদুল আলমের জামিন শুনানিতে বিব্রত হাইকোর্টের বেঞ্চ
পরবর্তি সংবাদফরিদপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১