অক্টোবরে আ.লীগের চূড়ান্ত মনোনয়ন: কাদের

ফাতেহ ডেস্ক: অক্টোবরে দেয়া হবে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন। শরীকরা পাবে ৬৫ থেকে ৭০ আসন। আর নির্বাচনকালীন সরকার মধ্য আক্টোবরে।

সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় দলীয় নেতাদের অসুস্থ প্রতিযোগিতা থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেন তিনি। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ৬০ থেকে ৭০ জন সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে মনোনয়ন দেয়ার ইঙ্গিত দিয়েছেন।

তিনি জানান, বিএনপি নির্বাচনে না আসলে জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে, অন্যথায় জোটের শরীক হবে। শরীকদের ৬৫ থেকে ৭০ টি আসন দেয়া হবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, অক্টোবরের মাঝামাঝিতে নির্বাচনকালীন সরকার গঠন হবে। আর ওই সরকারে কোনো টেকনোক্র্যাট মন্ত্রী থাকবে না।

আগের সংবাদশহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত
পরবর্তি সংবাদট্রাম্পকে বৈঠকের অনুরোধ জানিয়ে উনের চিঠি