
ফাতেহ ডেস্ক: সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হচ্ছে অক্টোবরে। আর জোট শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
এবার নির্বাচনকালীন সরকারে কোনো টেকনোক্রেট মন্ত্রী থাকছেন না। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সচিবালয়ে সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শুরুতেই ১৪ নেতাকে কারণ দর্শনোর নোটিশ দেয়া প্রসঙ্গে তিনি জানান, দলে কোন কোন্দল বা অসুস্থ প্রতিযোগিতাকে প্রশ্রয় দেয়া হবে না।
এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন ও জোট শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গেও তথ্য দেন তিনি।
অক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার গঠনের কথা জানিয়ে এর আকার নিয়েও ধারনা দেন ওবায়দুল কাদের।
নির্বাচনের জোট বা আসন ভাগাভাগির বিষয়টি রাজনৈতিক মেরুকরণের ওপর নির্ভরশীল বলেও মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
