পোশাক খাতের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা

ফাতেহ ডেস্ক: তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা করেছে সরকার। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।

২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ন্যূনতম মজুরি কার্যকর হবে। এর আগে রাজধানীর তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।

এর আগে শ্রমিকদের পক্ষে ন্যূনতম মজুরি ১২ হাজার ২০ টাকা করার প্রস্তাব দেয়া হয়। তবে মালিকপক্ষ শ্রমিককে সর্বনিম্ন বেতন দিতে চায় ৬ হাজার ৩৬০ টাকা।

আগের সংবাদগ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ৫ অক্টোবর মহাসমাবেশের ডাক ইসলামী আন্দোলনের
পরবর্তি সংবাদগাইবান্ধার ৫টি আসনেই প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় পার্টি