গাইবান্ধার ৫টি আসনেই প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় পার্টি

ফাতেহ ডেস্ক: অতীতে আওয়ামী লীগের পাশে থাকলেও কোনো মূল্যায়ন হয়নি তাই, এবার গাইবান্ধার ৫টি আসনেই প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় পার্টি। এই প্রশ্নে কোনো মতভেদ না থাকায় দলে আছে স্বস্তি। উল্টো চিত্র বিএনপিতে, সব আসনেই আছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী। তবে তৃণমূল নেতারা বলছেন, ভোটের মাঠে থাকাটাই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

২০১৪ এর নির্বাচনে গাইবান্ধার পাঁচ আসনেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সংসদ সদস্য হওয়ায় তেমনভাবে দাঁড়াতে পারেনি জাতীয় পার্টি।

বিগত বছরের নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন দিলেও এর কোন মূল্যায়ন হয়নি বলে অভিযোগ সংগঠনটির নেতাকর্মীদের। তাই এবার আওয়ামী লীগকে ছাড় না দিয়ে সবগুলো আসনেই প্রার্থী দিবে তারা। এ বিষয়ে দলীয় প্রধানের সাথে আলোচনাও হয়েছে।

এদিকে গাইবান্ধার ৫ আসনে কখনোই বিএনপি তেমন কোন শক্ত অবস্থানে ছিল না। বিগত ১০ বছরে তেমন কোন রাজনৈতিক কর্মসূচিও পালন করতে পারেনি সংগঠনটি। অনেক নেতাই বিভিন্ন মামলায় জর্জরিত।

আর সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অনেক প্রার্থীই মাঠে নামছে। প্রকাশ্যে প্রচারণা না চালাতে পারলেও মনোনয়নের জন্য কেন্দ্রের সাথে যোগাযোগ করছেন তারা।

নিজেদের মধ্যে অন্তকোন্দল থাকলেও কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার জন্যই কাজ করবে দলীয় নেতাকর্মীরা।

তবে তৃণমূলের নেতাকর্মীরা এখন তাকিয়ে আছে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না তার ওপর। এই সিদ্ধান্ত চুড়ান্ত হলেই মাঠে প্রকাশ্যে নামবে তারা।

আগের সংবাদপোশাক খাতের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা
পরবর্তি সংবাদআলেমে রাব্বানী কারা