হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্বোধন করেলন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক: চার বছর সংস্কার শেষে পাঁচ তারকা হোটেল “ইন্টারকন্টিনেন্টাল ঢাকা” উদ্বোধন হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিজাত হোটেলটির উদ্বোধন করেন।

১৯৬৬ সালে যাত্রা শুরু হয়েছিল দেশের প্রথম পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের। প্রতিষ্ঠার পর এটি ইন্টারকন্টিনেন্টাল নামে ১৯৮৩ সাল পর্যন্ত চালু ছিল। এরপর স্টারউড কোম্পানির সঙ্গে চুক্তি হওয়ায় ১৯৮৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকা শেরাটন হোটেল নামে বাণিজ্যিক কার্যক্রম চলে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে নিজস্ব ব্যবস্থাপনায় ‘রূপসী বাংলা হোটেল’ নামে এটি পরিচালিত হয়।

হোটেলটির বয়স ৫৩ বছর। উদ্বোধনী অনুষ্ঠানে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

আগের সংবাদআলেমে রাব্বানী কারা
পরবর্তি সংবাদখোদাভীরু নেতার আনুগত্যই আল্লাহর আনুগত্য