
ফাতেহ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের সাহস এবং মানসিকতা বিএনপির নেই।
বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশে স্থায়ী অশান্তির নাম হচ্ছে বিএনপি। বিএনপি যতদিন থাকবে ততদিন দেশে শান্তি আসবে না বলেও মন্তব্য করেন তিনি।
