সাতক্ষীরায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

ফাতেহ ডেস্ক: সাতক্ষীরার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার আসামি ইউপি সদস্য জলিল গাইনকে ছিনিয়ে নিয়ে গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোশাররফ হত্যাকাণ্ডের পর জলিল আত্মগোপনে ছিল। শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সাতক্ষীরার কালীগঞ্জে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদের পর অস্ত্র উদ্ধারে কৃষ্ণনগর বাজারে নেয়া হলে ইউনিয়ন যুবলীগ অফিসের সামনে গণপিটুনির শিকার হন জলিল। ৮ সেপ্টেম্বর রাতে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আগের সংবাদনির্মাণ খাতে দুর্ঘটনায় ১০ বছরে নিহত ১৫০৯
পরবর্তি সংবাদ২০১৯ সালের বিশ্ব ইজতেমায় দুই পর্বে ৬৪ জেলার মানুষ অংশ নেবেন