
ফাতেহ ডেস্ক: নির্মাণ খাতে দুর্ঘটনায় গত ১০ বছরে নিহত হয়েছেন ১ হাজার ৫০৯ জন। আর এসব দুর্ঘটনার বেশিরভাগই হয়েছে সচেতনতার অভাবে।
রাজধানীতে নির্মাণ খাতে নিরাপত্তা নিয়ে এক আলোচনায় উঠে আসে এই তথ্য।
লাফার্জহোলসিমের আয়োজনে সভায় বক্তারা বলেন, নির্মাণ খাতে কাজ করা শ্রমিকদের শিক্ষাগত যোগ্যতা কম হওয়ায় নিরাপত্তার বিষয়ে তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।
নির্মাণ কাজে নিরাপত্তা সামগ্রীর ব্যবহার নিশ্চিতের জন্য আইন প্রণয়নে জোর দেন তারা।
