সংসদ ভেঙে নির্দলীয় সরকারের দাবি অযৌক্তিক: কাদের

ফাতেহ ডেস্ক: সংসদ ভেঙে নির্দলীয় সরকার গঠনের দাবি এই মুহূর্তে অপ্রাসঙ্গিক, অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউশনে দুপুরে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। প্রয়োজন হলে সেনা মোতায়েন করা যেতে পারে বলেও মত দেন তিনি।

নির্বাচনে বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বীর অভাব হবে না বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গণতন্ত্র চর্চার অংশ হিসেবে যে কোন নতুন জোটকেই সরকার স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন তিনি।

নিবন্ধিত যে কোন রাজনৈতিক দলের সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত করে দিতে পুলিশ কমিশনারকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

আগের সংবাদন্যূনতম মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষের সুযোগ নেই: শ্রম প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদফিলিপাইনে টাইফুনের আঘাত, নিহত ১৪