
ফাতেহ ডেস্ক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি আগামী মাসের মধ্যেই ফয়সালা হবে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধানমন্ত্রীর মতামতের ভিত্তিতে এক মাসের মধ্যে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত হবে।
সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এখনই সংখ্যা বা অন্য কিছু জানানো যাবে না। কারণ এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
আরেক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, প্রশ্নপত্র প্রণয়নে গোপনীয়তা নিশ্চিতে সব বোর্ডের সমন্বিত উদ্যোগে ‘প্রশ্ন ব্যাংক’ তৈরির পরিকল্পনা হয়েছে। এ লক্ষ্যে প্রশ্ন ব্যাংকের জন্য সফটওয়ার তৈরির কাজ চলছে বলেও সংসদকে জানান মন্ত্রী।
