প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

ফাতেহ ডেস্ক: প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনকারীরা।

এরই অংশ হিসেবে আগামীকাল সকাল ১১ টায় শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করবে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক হাসান মামুন।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারসহ আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি করে তারা। এছাড়া, পুরোপুরি বাতিল না করে কিছু কোটা রাখারও আহ্বান জানান তারা।

আগের সংবাদনির্বাচনে সহিংসতা রোধের আহ্বান রাষ্ট্রদূতের
পরবর্তি সংবাদজাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গেলে খেলাফত মজলিস কী করবে?