
ফাতেহ ডেস্ক: তথ্য প্রকাশে কাউকে বাধা দেয়া হচ্ছে না। বর্তমান সরকারের সময়ে, সবচেয়ে বেশি বাকস্বাধীনতা ভোগ করছে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষ।
বুধবার সকালে গণবভনে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে, এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সংবাদমাধ্যমের এই স্বাধীনতা, দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
এর অপব্যবহার যাতে না হয়, খেয়াল রাখতে হবে সেদিকে। দেশ ও জাতির কল্যাণে সব অশুভ শক্তির বিরুদ্ধে সাংবাদিকদের সজাগ থাকার তাগিদ দেন তিনি প্রধানমন্ত্রী।
এবার সারা দেশের ১১৩ জন সাংবাদিককে ৮৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তহবিলে ২০ কোটি টাকা অনুদান দেয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
