মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলায় বাড়ে স্বাস্থ্যঝুঁকি

ফাতেহ ডেস্ক: দৈনন্দিন যোগাযোগের গুরুত্বপুর্ণ এক মাধ্যম মোবাইল ফোন। তবে ফোনে অতিরিক্ত কথা না বলতে সকর্ত করছেন চিকিৎসকরা। এতে ব্রেইন ক্যান্সার, হৃদরোগ এমনকি বধির হওয়ারও আশঙ্কা করছেন তারা। তাই একটানা তিন মিনিটের বেশি কথা না বলার পরামর্শ তাদের।

দেশে মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি। বিভিন্ন কাজে বিশেষ করে কথা বলায় মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বাড়ছে। আর অতিরিক্ত ব্যবহার বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে টেলিযোগাযোগ ব্যবস্থার ক্ষতিকর বিকিরণ বা রেডিয়েশন দীর্ঘ মেয়াদে মৃত্যুঝুঁকিও তৈরি করতে পারে।

চিকিৎসকেরা বলছেন, তিন মিনিটের বেশি কথা বললেই স্বাস্থ্যঁঝুকি দেখা দেয়, কমে কর্মস্পৃহা ও মনোসংযোগ। দীর্ঘ মেয়াদে ব্রেইন টিউমার ও হ্রদরোগের শঙ্কা দেখা দেয়। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হতে পারে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারী।

চিকিৎসকদের আশঙ্কা, ডান কানে বেশি কথা বললে কমতে পারে স্মৃতিশক্তি। প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখলে পুরুষের প্রজনন স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলায় স্বাস্থ্যঝুঁকির বিষয়ে দীর্ঘ দিন ধরে সতর্ক করে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান।

আগের সংবাদতথ্য প্রকাশে কাউকে বাধা দেয়া হয়নি
পরবর্তি সংবাদসারাদেশে ভ্যাপসা গরম